ঢাকা: নিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য ও মতামত প্রকাশের ব্যাপারে দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "অজ্ঞাত কুচক্রী মহল কর্তৃক আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে—যা সম্পূর্ণরুপে বানোয়াট ও ভিত্তিহীন।"
রুহুল কবির রিজভী দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, তিনি কখনোই নিজের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলেননি। তার নামে খোলা এই সমস্ত ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত কোনো বক্তব্য বা মতামতের সঙ্গে তার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, তিনি এর আগেও গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে তার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ ফেসবুক কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যাতে তার নামে খোলা ভুয়া অ্যাকাউন্টগুলো দ্রুত বন্ধ করে দেওয়া হয়।
তিনি দলের নেতাকর্মীসহ সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন, যাতে এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত বক্তব্য ও মন্তব্যে কেউ বিভ্রান্ত না হন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি (৮ ডিসেম্বর, ২০২৫)।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |